পতাকা বৈঠকে এবার গাংনীতে ১৮ বাংলাদেশিকে ফেরত

পতাকা বৈঠকে এবার গাংনীতে ১৮ বাংলাদেশিকে ফেরত
কাজিপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠানো ১৮ বাংলাদেশি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

অবৈধ পথে ভারতে গিয়ে আটক হয়ে কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে মেহেরপুরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে তাদেরকে ফেরত দেয় বিএসএফ।

একই দিন দুপুরে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুসহ একই পরিবারের চার জনকে ফেরত পাঠানো হয়।

রাতে ফেরত পাঠানো বাংলাদেশিরা হলেন, পটুয়াখালীর মেহেদী, চুয়াডাঙ্গার নূরজাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মন্ডল এবং সাইদুল ইসলাম,  চাঁদপুরের খোকন বেপারী, সাতক্ষীরার মাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার এবং মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির ও কুষ্টিয়ার নাসিমা শেখ।

আরও পড়ুন

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীন কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ওই ১৮ জন অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়েন। ভারতে বিভিন্ন মেয়াদের সাজা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

তথ্য যাচাই বাছাই শেষে তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হবে। পতাকা বৈঠকে ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, ১৫ সেপ্টেম্বর সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি এবং ১৮ সেপ্টেম্বর একই সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আট বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad