ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে ১৭ বছরের এক তরুণকে যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, কয়েকজন দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিকট আওয়াজের পর পুলিশের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
যাকে আটক করা হয়েছে তার বয়স ১৭ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।


