নির্বাচনের তারিখ এখনো জানেন না সিইসি

নির্বাচনের তারিখ এখনো জানেন না সিইসি
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএলইডি) আয়োজিত অনুষ্ঠান। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

এখনো আসন্ন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেনে, ‘আমি নিজেও এখনো আসন্ন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানি না।’

মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএলইডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে আর কতবার বলব? মঙ্গলবার সকালে এ বিষয়ে কথা বলেছি। আসল কথা হচ্ছে—এই মুহূর্তে আমার নিজেরই তারিখ জানা নেই।’

সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানের তারিখ ভোটগ্রহণের দুই মাস আগে জানিয়ে দেওয়া হবে। ‘আরেকটু ধৈর্য ধরুন…অপেক্ষা করুন…যথা সময়ে জানতে পারবেন,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ।

আরও পড়ুন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরএফইডি সভাপতি কাজী মীর্জা উদ্দিন (জেবেল)।

এদিকে, মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক করেন সিইসি।

তিনি বলেন, ‘আগের তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না।’

সারাদেশে সচেনতামূলক প্রচারণা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সিইসির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে সিইসি তাকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অবহিত করেন।

সিইসি বলেন, ‘এ পর্যন্ত আমরা যেসব সেক্টরে প্রস্তুতিমূলক কাজ হাতে নিয়েছি তা হাইকমিশনারকে অবহিত করেছি।’

আগামী নির্বাচনে আমরা ঠিকঠাকভাবে করতে পারব কি না- সে বিষয়গুলো জানতে চেয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। আমরাও, আমাদের প্রস্তুতির বিষয়টা তাদের বিস্তারিত জানিয়েছি, বিশেষ করে দেশজুড়ে ভোটার সচেতনতামূলক (ভোটার এডুকেশন) কার্যক্রম শুরু করব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad