রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মসজিদ, মাদ্রাসা ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা দেওয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা ও শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


