নতুন রূপে ‘দ্য টাইমস অব বাংলাদেশের’ যাত্রা শুরু

নতুন রূপে ‘দ্য টাইমস অব বাংলাদেশের’ যাত্রা শুরু
Advertisement
Advertisement

১ সেপ্টেম্বর থেকে বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিকটি নতুন লোগোসহ ‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’ ট্যাগ লাইনসহ পাঠকদের কাছে উপস্থাপন করবে সংবাদ।

রোববার পত্রিকাটির বর্ধিত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংবাদপত্রটির সংবাদ কার্যক্রম ‘দ্য টাইমস অব বাংলাদেশের’ সম্পাদনা বোর্ড দ্বারা পরিচালিত। এটি রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন বলে কর্তৃপক্ষ প্রত্যয় ব্যক্ত করেছে।

‘দ্য টাইমস অব বাংলাদেশ’ -এর সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, ‘এই সম্পাদকীয় স্বাধীনতা আমাদের নিজস্ব মিশনের এক অবিচ্ছেদ্য অংশ৷’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে এবং কখন এটি প্রকাশ করা হবে—সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়,’ যোগ করেন তিনি।

দৈনিকটির বিষয়বস্তু ব্যাপকভাবে বিস্তৃত, এর মধ্যে রয়েছে— রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি—যা পাঠকদের জন্য গভীর বিশ্লেষণ এবং চিন্তার খোরাক জোগাবে৷

এছাড়া ব্রেকিং নিউজের পাশাপাশি, পাঠক ও দর্শকরা মাল্টিমিডিয়া কনটেন্ট, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো এবং ইভেন্ট বিশ্লেষণও থাকবে—যা পাঠকদের সমৃদ্ধ করবে।

সংবাদপত্রটি একই সঙ্গে মূদ্রিত ও অনলাইন সংস্করণে পাওয়া যাবে। পত্রিকাটির একটি ই-পেপার থাকবে, যা দৈনিক পত্রিকার মেজাজ ঠিক রেখে নিউজ পোর্টালের মাধ্যমে তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট উপহার দেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad