দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ

দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৮) অনুযায়ী রাষ্ট্রপতির উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে ২ ফেব্রুয়ারি প্রায় এক বছর ধরে ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠানো ওই চিঠি তিনি কানাডা থেকে প্রেরণ করেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং পরে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর