দক্ষিণ কোরিয়া সফরে মিলা

দক্ষিণ কোরিয়া সফরে মিলা
Advertisement
Advertisement

কানাডা ও সৌদি আরব কনসার্টের পর এবার দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মিলা। তার ব্যান্ড নিয়ে রোববার (২৬ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার চাংওন শহরে আয়োজিত আন্তর্জাতিক এমএএমএফ উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এটি প্রচার হবে দক্ষিণ কোরিয়ার জাতীয় টেলিভিশনে।

এই উৎসবে মিলার সাথে উপস্থিত থাকবেন তার দলের সদস্যরা – এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) এবং নাঈম (ড্রামস)। এবারের সফরে গানে গানে প্রবাসী বাঙালিদের পাশাপাশি স্থানীয় দর্শকদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান মিলা।

বহুদিন আড়ালে থাকার পর ‘ইনসাফ’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে আবার গানের ভূবনে ফিরেছেন মিলা। তার গাওয়া ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি এখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে।

এদিকে গানের ভুবনে পথচলার দুই দশক পূর্ণ করছেন মিলা। তিনি বলেন, ‘অনেকে বলে দীর্ঘ সফর। কিন্তু আমি এভাবে ভাবতে চাই না। কারণ আমি এখনও অনেক কিছু দিতে চাই। অনেক মঞ্চ, অনেক গান, অনেক শ্রোতা আমার অপেক্ষায়।’

‘হ্যাঁ, মাঝেমধ্যে যখন চুপ করে বসে থাকি, তখন মনে হয় সত্যিই কি ২০ বছর পার হয়ে গেল ? অথচ মনে হয়, মাত্র কিছু দিন আগেই শুরু করলাম। শ্রোতার হাসিমুখ, তাদের উচ্ছ্বাস, আর মঞ্চে আমার নাম ধরে ডাক, এগুলো আমাকে প্রতিনিয়ত নতুন করে বাঁচায়, নতুন করে গান গাইতে অনুপ্রাণিত করে,’—বলেন মিলা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর