হাওর অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আগামী তিন মাস সহযোগিতা দেবে সরকার। বুধবার সংসদে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে একটি নোটিশের জবাব দেন প্রধানমন্ত্রী। এনিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ প্রবল বর্ষণে হাওরে ফসল তলিয়ে যাওয়ার কথা বলেন। এবিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়া বিভাগের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিন দিন আগেই তিন জেলার প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী জানান, তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকার কৃষক প্রবল ভর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে শনাক্ত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে।


