তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
ভারী বৃষ্টিতে বাসার বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। ছবি: শামীম-উস-সালেহীন/ টাইমস
Advertisement
Advertisement

দেশের তিনটি বিভাগে মাঝারি থেকে অতিভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad