পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার গোয়ালনগরের একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে টাইমস অব বাংলাদেশকে জানানো হয়, বুধবার দুপুর ১টা ১৯ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
বহুতল ভবনটির নিচ তলার বিদ্যুতের মূল মিটার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ারকর্মীরা।


