ঢাবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে সেমিনার

ঢাবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে সেমিনার
সোমবার সৈয়দ ইমতিয়াজ আহমেদ কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘জাতীয় নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও শ্রম অভিবাসনখাতে বৈশ্বিকায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ক একটি গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সৈয়দ ইমতিয়াজ আহমেদ কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য দেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট’ এর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

হিট প্রজেক্টের এসপিএম এ এস এম আলী আশরাফ স্বাগত বক্তব্য দেন। হিট প্রজেক্টের এএসপিএম সৈয়দা রোযানা রশীদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন

সেমিনারে উপাচার্য নিয়াজ আহমদ খান জাতীয় নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং শ্রম অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রাইভেট সেক্টরসহ সবার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

তিনি বলেন, বিভিন্ন সেক্টরের মাঝে বিভাজন দূর করে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে এবং এ বিষয়ে সংলাপ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের প্রচেষ্টায় সহযোগিতা করবে বলেও তিনি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর