আরিফুল ইসলাম আদীবকে আহ্বায়ক এবং সর্দার আমিরুল ইসলামকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক আহমেদ শিশির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছে কাজী সাইফুল ইসলামকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, ওমর ফারুক, ওয়াহিদ আলম, তৌহিদ হোসেন, খন্দকার খালেদা আক্তার, মাইনুল ইসলাম, এ. কে. এম. মাসুদুর রহমান, মুতাসিম বিল্লাহ ও আনোয়ার জাহান আকাশ।
যুগ্ম সদস্য সচিব হয়েছেন, সোহেল রানা, আবদুল্লাহ আল মনসুর (দপ্তর সম্পাদক), ইমরান নাঈম, মো: তৌহিদ আহমেদ আশিক, মান্নান তালুকদার (মাহিন), সাব্বির আহমেদ, আবু বকর সিদ্দিক এবং ওয়াহেদুজ্জামান সুমন
সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন, মো. নুর আমিন খান, শফিকুল ইসলাম রানা খান, রফিকুল ইসলাম, শেখ জামাল আবির, মোহাম্মদ মোস্তাকিম, রেহেনা আক্তার রুমা, হামিদুর রহমান, তৌফিক আহমেদ, সামিনা নাসরিন স্বপ্নীল, মো. আতাউর রহমান সানী ও শামসুল আলম সামস।


