কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুজন মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম সালমত মিয়া। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ওই ব্যক্তি কয়েদি হিসেবে বন্দী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি।


