ঢাকায় হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ নিয়ে হাইকোর্টের রুল

ঢাকায় হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ নিয়ে হাইকোর্টের রুল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের জন্য রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

এলজিআরডি সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের
চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রোকনুজজামান।

এর আগে আদালতে রিট করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। তিনি জানান, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ রিট করা হয়েছে। জনগণের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা নষ্ট এবং যানজটের সৃষ্টি হওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সড়ক পরিবহন আইনের ৩৭ ধারার সঙ্গেও সাংঘর্ষিক। ওই আইনে বলা আছে রাস্তার উভয়পাশে ১০ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। কিন্তু ফুটপাত বরাদ্দ দেওয়ায় সেটার লঙ্ঘন হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর