ঢাকার ডেমরার আমুলিয়া এলাকায় একটি রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ারফাইটাররা।


