ডেভিল হান্ট: ঢাকায় একদিনে গ্রেপ্তার ৫৭

ডেভিল হান্ট: ঢাকায় একদিনে গ্রেপ্তার ৫৭
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ৫৭ জনের মধ্যে পল্টন মডেল থানা ২৬ জন, যাত্রাবাড়ী থানা ছয়জন, বনানী থানা পাঁচজন, বংশাল থানা তিনজন, কলাবাগান থানা একজন, রূপনগর থানা সাতজন ও মুগদা থানা নয়জনকে গ্রেপ্তার করেছে।

পল্টন মডেল থানা জানিয়েছে, বুধবার ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন–মোছা. রুবি আক্তার (৩৭), পারভীন (৪৩), ইসরাত জাহান (২৮), করুনা (২৮), মো. মুসা মিয়া (২৮), মো. রাইসুল ইসলাম রাসেল (৩৫), মো. শরিফুল কাদির মামুন (৪৮), মাহফুজা খাতুন (৩৬), মো. রতন (২৫), মো. আল আমিন (২৮), মো. সুমন কাজি (৩৬), মো. রাজিব ওরফে হৃদয় ওরফে মানিক ওরফে আশিক (২৮), মো. রফিকুল (২৬), মো. হাবিবুল্লাহ (৩৭), মো. রাব্বী (২৬), মো. আলী (৪৪), মো. সুজন (৩২), মো. সিপন (২১), মনির (৩৫), নাজমুল হোসেন (৩০), জাফর হাওলাদার (২৫), মো. জালাল বেপারী (৫২), মো. মহসিন মিয়া (১৮), মো. মামুন (৪৮), মো. সফিউল্লাহ ওরফে মফিজ (৪৫) এবং জোবায়ের রহমান (২৫)।

অন্যদিকে যাত্রাবাড়ী থানা জানিয়েছে, বুধবার ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন–মো. রাসেল (২৯), পূর্ণ সরকার (২৭), সাদ্দাম হোসেন মোল্লা (৩৪), মো. ইব্রাহিম সরকার (৫২), মো. অন্তমীর (২১) এবং মো. ফয়েজ উল্লাহ (৩১)।

আরও পড়ুন

একইদিন বনানী থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন–মো. হাসান মিয়া (২৮), মো. সানোয়ার (৪০), মো. জাহাঙ্গীর আলম (৪৭), আব্দুস সামাদ (২৮) এবং মোহাম্মদ কামরুজ্জামান (৪০)।

বংশাল থানার তথ্যমতে, একই দিনে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। আসামিরা হলেন–জাহাঙ্গীর হোসেন (৫৪), মাহমুদ হোসেন (৫১) এবং মো. পলাশ হাওলাদার (২৪)।

এছাড়া, কলাবাগান থানা সূত্রে জানা যায়, পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। আসামির নাম–মো. আফরুদ্দীন ভূঁইয়া (২৪)।

একইদিন রূপনগর থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন–মো. রাসেল মাতুব্বর (২১), মো. মানিক শেখ (৩৫), মো. ফরিদ (৩১), মো. জজ মিয়া (৩৭), মো. সোহেল কালু (২৭), মো. শামীম মিয়া (২৫) এবং মো. এনায়েত ফকির (৩৬)।

একইদিন মুগদা থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিরা হলেন–গুলজার (৩২), আল-আমীন (২৭), মো. হৃদয় মিয়া (২২), মো. হৃদয় মিয়া (২০), মো. শফিকুল ইসলাম (৪০), মো. আলমগীর (৩৫), মো. আলমগীর হক ওরফে সুজন (৩০), মো. জামাল হোসেন (৩৫) এবং মো. আক্কাস আলী (৪৬)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর