ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার ৬১ থেকে ৬৫ বছর বয়সী এক নারী। একই সময়ে ডেঙ্গুতে আরও ১৬৩ জন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ, ৬১ দশমিক ৭ শতাংশ এবং ৬২ জন নারী ৩৮ দশমিক ৩ শতাংশ। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬১ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। তাদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ, ৬২ দশমিক ২ শতাংশ এবং ২ হাজার ৩৬৭ জন নারী, ৩৭ দশমিক ৮ শতাংশ। এ সময়ে ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৫২ দশমিক ৬ শতাংশ এবং ৯ জন নারী ৪৭ দশমিক ৪ শতাংশ।

আরও পড়ুন

এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ১ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে ১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৮৬। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮৮ জন আক্রান্তের বিপরীতে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১৬৭ জন আক্রান্তের বিপরীতে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪০ জন আক্রান্তের বিপরীতে তিনজন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৭৭২ জন আক্রান্তের বিপরীতে একজন, খুলনা বিভাগে ৭২৫ জন আক্রান্তের বিপরীতে একজন এবং রাজশাহী বিভাগে ২২২ জন আক্রান্তের বিপরীতে একজনের মৃত্যু হয়েছে। সিলেট ও রংপুর বিভাগে যথাক্রমে ৬০ ও ৩২ জন আক্রান্ত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাসভিত্তিক চিত্রে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ৮১ জন আক্রান্তের পাশাপাশি দুইজন এবং ফেব্রুয়ারিতে ৪০৯ জন আক্রান্তের পাশাপাশি দুইজনের মৃত্যু হয়।

মার্চ ও এপ্রিলে সংক্রমণ তুলনামূলক কম থাকলেও মে মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১৪ জনে পৌঁছায় এবং ওই মাসে একজনের মৃত্যু হয়। আর জুনে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সদ্য সমাপ্ত মাসটিতে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হন এবং ১৩ জনের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad