ডিএনসিসি ও আইসিটি বিভাগের মধ্যে এমওইউ সই

ডিএনসিসি ও আইসিটি বিভাগের মধ্যে এমওইউ সই
সেবা সংযুক্ত করার লক্ষ্যে ডিএনসিসি ও আইসিটি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নাগরিক সেবা প্লাটফর্মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেবা সংযুক্ত করার লক্ষ্যে ডিএনসিসি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এ এমওইউ স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

সমঝোতা স্মারকে ডিএনসিসির পক্ষে সই করেন সিটি করপোরেশন সচিব মোহাম্মদ আসাদুজ্জামান এবং আইসিটি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্মসচিব মো. মজিবর রহমান।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সরকারি সেবায় দুর্নীতি রোধ ও নাগরিক সুবিধা বাড়াতে ডিজিটাল সেবার বিকল্প নেই। সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে মানবিক সংস্পর্শ কমলে মানুষ দ্রুত ও ঝামেলামুক্ত সেবা পাবে। এ সমঝোতা স্মারক সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করবে।

বর্তমানে ‘নাগরিক সেবা’ প্লাটফর্মের মাধ্যমে রাজধানীর ৬টি কেন্দ্র থেকে ৪৬৫টি সরকারি সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ভূমি সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট, বিআরটিএ সেবা এবং বিভিন্ন ভাতার আবেদন উল্লেখযোগ্য।

নতুন এই সমঝোতার ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স–সংশ্লিষ্ট সেবাসমূহ নাগরিক সেবা প্লাটফর্মে যুক্ত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন মনে করে, এর ফলে নগরবাসী আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ সেবা পাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর