ডাকসু ভবনে চালু হলো ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’

ডাকসু ভবনে চালু হলো ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’
ডাকসু ভবনে 'জুলাই স্মৃতি সংগ্রহশালা'র উদ্বোধন। ছবি/টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে চালু হলো ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উদ্বোধন হওয়া এ সংগ্রহশালায় গণঅভ্যুত্থানের নানা স্মারকচিহ্ন থাকবে বলে জানা গেছে।

সোমবার ডাকসুর দ্বিতীয় তলায় এই সংগ্রহশালার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘মূল্যবান জীবনের আকাঙ্ক্ষায় জুলাই শহীদরা আমাদের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তাদের কাছে ঋণী।’

জুলাই স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘এই আয়োজন শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ছোট একটি প্রয়াস।’

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে পরিচয়পত্র ও ব্যাজ পরা অবস্থায় ছাত্রদের গুলিবিদ্ধ হওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তাদের স্মৃতি ধরে রাখতেই এ সংগ্রহশালার সূচনা।’

ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ স্মৃতি জাদুঘরে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও এ সময় জানান তিনি।

শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের পিতা শফি আলম বলেন, ‘আমার সন্তান সরকারি চাকরির আশায় জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা ২৪ জুলাইয়ের গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার চাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব রোবায়েত ফেরদৌসসহ শহীদ পরিবারের সদস্যরা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর