রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দুই দিনে ১ হাজার ৪৬৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত অভিযানের তথ্য জানিয়ে শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ২৭৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ১১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫টি বাস, ১১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ২৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানের সময় ৫৫৭টি যানবাহন ডাম্পিং এবং ২১৪টি যানবাহন রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।


