জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই বৈঠক সম্পন্ন হয়।

বৈঠকে কমিটির সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান অংশগ্রহণ করেন।

সভার শুরুতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বর্তমান জ্বালানি খাতের সার্বিক চিত্র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়।

আরও পড়ুন

উপস্থাপিত তথ্য ও পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপে কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে চলমান জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কমিটির সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে কার্যকর সুপারিশসহ সংসদে চূড়ান্ত রিপোর্ট পেশ করার লক্ষ্যে পরবর্তীতে আরও কয়েকটি সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর