জানাজার নামাজে যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত

জানাজার নামাজে যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরে স্বজনের জানাযায় অংশ নিতে গিয়ে বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে সদরের বিনন্দের পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন সরু বিনন্দের পাড়া গ্রামের মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিনন্দের পাড়া ঈদগাহে মাঠে শামস উদ্দিন নামে একজনের জানাজায় অংশ নিতে যাওয়ার উদ্দেশে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কিছু সময়ের জন্য জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, ‘সোহরাব হোসেন ঈদগাহের দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় তাকে বাস চাপা দেয়। একজন মানুষ জানাজার নামাজে যেতে গিয়ে নিজেই এভাবে মারা যাবেন, এটা খুবই মর্মান্তিক ঘটনা।’

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad