জাতীয় মুক্তি কাউন্সিলের সম্মেলনে দলের ৩৫ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করা হয়েছে। কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক নির্বাচিত হয়েছেন ফয়জুল হাকিম।
শনিবার রাজধানীতে সংগঠনের দু’দিনব্যাপী সম্মেলনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে সম্পাদকের রিপোর্টের উপর কাউন্সিলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
পরে দেশব্যাপী জাতীয় মুক্তি কাউন্সিলের সাংগঠনিক বিস্তারের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে শ্রমিক কৃষক জাতিসত্তার জনগণের রাজনৈতিক শক্তি বিকাশের শপথ নেয়া হয়।
দলের নতুন জাতীয় পরিষদের সদস্যরা হলেন: সজীব রায়,আসিফুর রহমান, মজিবর রহমান, ভুলন ভৌমিক, মুঈনুদ্দীন আহমদ, কাজী ইকবাল, আমীর আব্বাস, শফি রহমান, সুভাষ সাহা, বরকতুল্লাহ, মিনহাজ আহমেদ, জাহাঙ্গীর ফিরোজ,আলতাফুর রহমান, আমজাদ হোসেন, মিতু সরকার, সাজ্জাদ সুমন, মাহফুজুল হক, সৌরভ রায়, দেলোয়ার হোসেন, নাজমুল আলম সোহাগ, ডাক্তার আব্দুস সাত্তার বাবুল, ডাক্তার আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, নিবিড় ঘোষ, রবিউল ইসলাম, ভিকি মজুমদার, ছোটন কান্তি তনচঙ্গা, আব্দুল্লাহ আল মামুন, সত্যজিৎ আচার্য্য, এম সফর আলী খান, নুরুল ইসলাম মকবুল, শফিকুল ইসলাম, মনোয়ার হোসেন, রাশেদুল হক রাসু ও ফয়জুল হাকিম।


