জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে: জামায়াত সেক্রেটারি

জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে: জামায়াত সেক্রেটারি
জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন জ্তীয় সংসদ নির্বাচনে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাচ্ছে না। আমাদের সাবেক আমির গোলাম আজম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সবদলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন,  ‘আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু রয়েছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।’

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad