চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ তুহিন (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার হোসেনপুর পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন হোসেনপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে পানি তোলার বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad