চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় মিতালী খাতুন নামে এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিতালী ওই এলাকার সামসউর রহমান শুভর স্ত্রী।
বুধবার দুপুরে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকা কাবেরী করিমকে মারধর করেন সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন। তাদের মেয়ে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রধান শিক্ষিকা ছাত্রীকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে এই দম্পতি তাকে মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার রাতেই প্রধান শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মিতালীকে গ্রেপ্তার করে। তবে তার স্বামী শুভ পলাতক রয়েছেন।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলার ২ নম্বর আসামি ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী শুভ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


