চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেলেন

চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেলেন
Advertisement
Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চারজন সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার বিকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালক প্রশাসন ও অর্থ মো. শহীদ আতাহার হোসেন বলেন, ‘মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ এবং মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে।’ এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

‘পদোন্নতি শুধু মর্যাদা বাড়ায় না, দায়িত্বও বাড়ায়,’ প্রধান অতিথির বক্তব্যে বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করেই পদোন্নতির প্রতিদান দিতে হবে।’ পরে উপস্থিত পরিচালক ও উপপরিচালকদের সঙ্গে নিয়ে তিনি পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর উপপরিচালক প্রশাসন ও অর্থ মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের পক্ষে প্রতিক্রিয়া জানান উপপরিচালক পরিকল্পনা মো. মনির হোসেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালক অপারেশন ও মেইনটেন্যান্স লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন লে কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর