অবশেষে চাকরি পেলেন ২০০৬ সালে নিয়োগবঞ্চিত ৩৩০ জন পুলিশের উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক আদেশ জারি করেছে সরকার।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ২০০৬ সালে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন।


