ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের (চরমোনাই পীর) বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি জানান।
এর আগে রবিবার সন্ধ্যায় জামায়াত আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিরোধী দলগুলোর প্রধানদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের এমন সাক্ষাৎ দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


