চট্টগ্রাম-১৩: গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

চট্টগ্রাম-১৩: গণঅধিকার পরিষদ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
Advertisement
Advertisement

চট্টগ্রাম-১৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. নাদির খান, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।

পরে অ্যাডভোকেট নাদির খান টাইমস অব বাংলাদেশকে বলেন, মুজিবুর রহমান চৌধুরী গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় তার এক লাখ টাকার একটি ঋণের মাসিক কিস্তির কয়েক মাসের বকেয়ার তথ্য পাওয়া যায়। যে কারণে ঋণ খেলাপি হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে একই কারণে আপিল খারিজ হয়ে যায়। পরে মুজিবুর রহমান চৌধুরী হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর