গ্লোবাল ফ্রড রেসপন্স সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল ফ্রড রেসপন্স সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদক ও অপরাধবিষয়ক জাতিসংঘ দপ্তর (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থার (ইন্টারপোল) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড রেসপন্স সামিট ২০২৬’-এ অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ মার্চ।

এ সময় সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক রাউন্ডটেবিল বৈঠক এবং ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া সম্মেলনের ফাঁকে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

সম্মেলন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শুক্রবার সকালে ঢাকায় ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর