গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর এলাকায় একটি জানাজা শেষে বাড়ি ফেরার পথে নুরপুর আমেরতল এলাকা থেকে মাহফুজার রহমান রাশেদকে গ্রেপ্তার করা হয়।


