গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ সুষ্ঠু ও সংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে আট সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন।

দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে আহ্বায়ক এবং রাজনৈতিক পরিষদের সদস্য কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলুকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য মো. খালেদ হোসাইন।

রোববার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে জিএসএর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালা অনুসারে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের কাজ করবে এই কমিটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad