খুলনার ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনার ৬ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল
জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় খুলনার ৬টি সংসদীয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী।

রোববার সকালে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার প্রার্থিতা বাতিলের ঘোষণা করেন। তিনি জানান মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিলের সুযোগ পাবেন উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার জানান, খুলনা-১ ও ৩ আসন থেকে ৩ জন করে, খুলনা-৪ আসনে ১ জন, খুলনা-৫ ও ৬ আসন থেকে ২ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

এ ছাড়া, খুলনা-১ আসনে সর্বাধিক বৈধ প্রার্থীর সংখ্যা ১০ জন, খুলনা-৩ আসনে ৯ জন এবং খুলনা-৪, ৫ ও ৬ আসন থেকে ৪ জন করে প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর