খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জামায়াত আমির

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে তিনি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে যান। কিছু সময় সেখানে থাকার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লাহর হাতে সব কিছুই আছে, তিনি জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মরার মধ্যে জান দিতে পারেন। উনি (খালেদা জিয়া) আলহামদুলিল্লাহ যেহেতু সারভাইব করছেন, আমরা আশা রাখি-দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন।’

বিএনপি চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমি দুই চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা। আবারও আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে ক্ষমা করে তার ওপর রহম করুন, তার ওপর সুস্থতার নেয়ামত দান করুন।’

পরিবারের সদস্যদের ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি দোয়া করেন। জামায়াতের আমিরের আগে তিন বাহিনীর প্রধানেরা হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর