কেন্দুয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

কেন্দুয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগ
বিএনপির দলীয় কার্যালয়ে হাতাহাতি, ভাঙচুর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে হাতাহাতি, ভাঙচুর ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। বিএনপির নেতাদের দাবি, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকরা এ ঘটনায় জড়িত।

৭নং মাসকা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান সুমনের সঙ্গে সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে ৪০-৫০ জনের একটি দল সংঘবদ্ধভাবে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। পাশাপাশি কার্যালয়ের টেবিলের ড্রয়ার ভেঙে প্রায় ১২ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং শতাধিক চেয়ার ভাঙচুর করে।

আরও পড়ুন

উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ জানান, ভাঙচুরের সময় তিনি কয়েকজন অভিযুক্তকে লাঠিসোঁটা হাতে কার্যালয়ের ভেতরে দেখতে পান।

ঘটনার পর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad