কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩ 

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ নিহত ৩ 
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে বোনের শাশুড়ির জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার দুপুরে কুমারখালী উপজেলার সদকী মহম্মদপুর এলাকায় তাদের তিনজনের মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে, শনিবার রাতে ফরিদপুরের ভাঙায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তারা নিহত হন।

নিহতরা হলেন সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন (২৫) ও রিমন (১৮) এবং প্রতিবেশী শাহিনের ছেলে আশিক (২৮)।

আরও পড়ুন

স্থানীয়রা জানিয়েছে, সুমন ও রিমনের বোনের শাশুড়ি মারা যাওয়ার খবরে শনিবার রাতে তারা আশিকের মোটরসাইকেলে করে কুমারখালী যাচ্ছিলেন। পথে ফরিদপুরের ভাঙা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

পরে নিহতদের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি কাজ শেষে রোববার দুপুরে মরদেহ দাফন করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ফরিদপুর ভাঙা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ দাফন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad