‘এবারের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে’

‘এবারের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

মঙ্গলবার বিকালে সরাইল উপজেলা সূর্যকান্দি গ্রামে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপির বড় বড় কুতুবরা যখন বিদেশি নাম্বার নিয়ে পুকুরের তলায় লুকিয়ে ছিল, তখন রুমিন ফারহানাই সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার সামনেই সংসদকে অবৈধ বলে দাবী করেছিল। তাই একা রুমিন কতদূর কী করতে পারে তা সবারই জানা।’

এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এ অবস্থায় কেউ যদি মনে করে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, তাদেরকে সাবধান করে দেন তিনি।

আরও পড়ুন

রুমিন ফারহানা বলেন, ‘কোনো দল যেন আগাম মনে না করে, তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য। কারণ ১২ তারিখের ভোট পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে।’

এ সময় তিনি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, ‘কোন দল ক্ষমতায় যাবে এটা আপনারা আগে জানেন কিভাবে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন। কথাবার্তা সাবধানে বলবেন। যত কম কথা তত ভালো।’

এ সময় নিজের হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করেন রুমিন ফারহানা। নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ১৯টি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad