এপ্রিলে নির্বাচন অনুপযুক্ত: ফখরুল

এপ্রিলে নির্বাচন অনুপযুক্ত: ফখরুল
প্রেস ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টিভি থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন শনিবার সকাল সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এপ্রিল মাসে তীব্র গরম থাকে, ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে এবং রোজার মাস শেষে পাবলিক পরীক্ষা থাকে। এই সময় নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয়। মনে হয় না সময়টা বিবেচনা করে ঠিক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোজার মধ্যে প্রচারণা চালানোও কঠিন হবে। আমাদের স্ট্যান্ডিং কমিটি গতকাল (শুক্রবার) রাতেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মতামত জানিয়েছে। আমরা মনে করি, ডিসেম্বর মাসেই নির্বাচন হওয়া উচিত এবং সেটাই দেশের জন্য সবচেয়ে উপযোগী।’

এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমরা আগেই বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার ছিল। জনগণও তাই প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা পূরণ হয়নি।’

পরে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রিজভী আহমেদসহ বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad