এইচএসসি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনে সতর্কতা

এইচএসসি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনে সতর্কতা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রোববার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খন্দোকার এহসানুল কবির সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যে সকল শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটার বর্ণিত যোগ্যতা না থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধার নাতি/নাতনি আবেদন করেছে বা নিশ্চায়ন করেছে। তাদেরকে সংশ্লিষ্ট বোর্ডে গিয়ে আবেদন বাতিল করে পুনরায় ১ সেপ্টেম্বরের মধ্যে নতুন করে আবেদন করার জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অন্যথায় পরবর্তীতে ভর্তিতে উদ্ধৃত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন আবেদনে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময় প্রমাণপত্র/গেজেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হহবে। সেক্ষেত্রে উক্ত কোটার সঠিক প্রমাণক জমা দিতে ব্যর্থ হলে শিক্ষার্থী ভর্তি হতে পারবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad