ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভার তারিখ ঘোষণা ৯ নভেম্বর

ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভার তারিখ ঘোষণা ৯ নভেম্বর
Advertisement
Advertisement

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৭ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad