রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী চার থেকে পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বাধিক বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। এ সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার।
শনিবার থেকে ঢাকায় বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।


