৫০ নিরীক্ষককে জরিমানা করল এফআরসি

৫০ নিরীক্ষককে জরিমানা করল এফআরসি
Advertisement
Advertisement

কোম্পানির আর্থিক হিসাব বিবরণীর নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার এক বছরের বেশি সময় পেছনের তারিখে স্বাক্ষর করায় ৫০ নিরীক্ষককে জরিমানা করেছে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কাউন্সিল বডি। প্রত্যেক নিরীক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলের একজন সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘নিয়মানুযায়ী নিরীক্ষা প্রতিবেদন কার্যক্রম শেষ হওয়ার দিনই প্রতিবেদনে স্বাক্ষর করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তারা এক বছরেরও বেশি সময় আগের তারিখে স্বাক্ষর করেছেন। এজন্যই কাউন্সিল তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করেছে।’

জরিমানার বিষয়ে কাউন্সিলের ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আইনে জরিমানার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া নেই। তবে কাউন্সিল প্রয়োজন অনুযায়ী অর্থদণ্ড আরোপের ক্ষমতা রাখে। এটি প্রথমবারের মতো জরিমানা আরোপের ঘটনা এবং প্রতীকী সতর্কবার্তা হিসেবে বিবেচিত।

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এফআরসি কঠোর অবস্থান নেবে।

আরও পড়ুন

জানা গেছে, জরিমানার শিকার নিরীক্ষকদের শর্তসাপেক্ষে নিবন্ধন সনদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউন্সিল সভায়। ভবিষ্যতে এ ধরনের ভুল না করার বিষয়ে তাদের লিখিত মুচলেকা দিতে হবে।

এ ছাড়া ১৪ দিনের বেশি সময় পেছনের তারিখে স্বাক্ষরকারী নিরীক্ষকদেরও মুচলেকা দিতে হবে। কাউন্সিল সভায় মোট ৬৩৬ নিরীক্ষক এবং ২৬৮টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে আগামী এক বছরের নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়েছে।

নিরীক্ষা ফার্মগুলোর মধ্যে ২৪৪টি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং ২৪টি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্ম।

এদিকে, ৩৫ জন নিরীক্ষকের বিষয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নেতিবাচক প্রতিবেদন এসেছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু হবে শিগগির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর