‘হিন্দুদের ভোটব্যাংক বানানোদের জনগণ প্রত্যাখ্যান করেছে’

‘হিন্দুদের ভোটব্যাংক বানানোদের জনগণ প্রত্যাখ্যান করেছে’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘যারা হিন্দু সমাজকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

শনিবার মাগুরা শহরের বাটিকাডাঙ্গা এলাকার শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতুয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে কোনো প্রকার প্রতিহিংসা বা অরাজকতা করতে দেওয়া হয়নি।’ বিএনপি ঘোষিত ‘রংধনু সমাজ’ গঠনে এই ধরনের সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মতুয়া মাতা সুবর্ণা শিকদার ঠাকুর এমপি বলেন, ‘পিছিয়ে পড়া মতুয়া সম্প্রদায়ের মানুষদের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় আসতে হবে।’

আরও পড়ুন

চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, শ্রীধাম ওড়াকান্দির মহা মতু আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর ও মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ।

ডাঙ্গা, ঢাক-ঢোল ও কাঁসরের বাজনার সঙ্গে ভক্তদের নানা অঙ্গভঙ্গিতে মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। সম্মেলনে জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা দেড় শতাধিক সংগঠনের হাজার হাজার ভক্ত অংশ নেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর