স্বর্ণের দাম আবার বাড়ল

স্বর্ণের দাম আবার বাড়ল
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এই দফায় ভরিতে বাড়ানো হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

সে হিসেবে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।

শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামের ঘোষণা দেয়। রোববার থেকে নতুন দামেই বিক্রি হবে স্বর্ণ।

এর আগে শনিবার সকালেই কমানো হয়েছিল স্বর্ণের দাম। সেসময় ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। আগের দিন শুক্রবারও স্বর্ণের দাম ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমেছিল।

আরও পড়ুন

বৃহস্পতিবার দেশে বাজারে সর্বোচ্চ পরিমাণ বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিপ্রতি দাঁড়িয়েছে লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম লাখ ১২ হাজার ৫১৮ টাকা।

ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি হয়েছে লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর