সাতক্ষীরায় বিএনপির শহিদুলের সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরায় বিএনপির শহিদুলের সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা বিএনপির সদস্য শহিদুল আলমের সমর্থকদের অর্ধ দিবস সড়ক অবরোধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরায় অর্ধ-দিবস হরতাল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসুচি পালন করেছেন তার কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার সকাল ১১ টায় নলতা হাসপাতাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এছাড়া নলতা বাজারের দোকানপাট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সাতক্ষীরা নলতা হাসপাতাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শহিদুল আলমের সমর্থকরা। ছবি: টাইমস

প্রতিবাদ কর্মসূচিতে শহিদুল আলমের সমর্থকরা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। দাবি মেনে না নেওয়া হলে মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের হুশিয়ারি দিয়ে তারা জানান, শহিদুল আলমকে মনোনয়ন না দিলে বিএনপি নিশ্চিতভাবে আসনটি হারাবে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ অঙ্গসংগঠনের নেতারা।

এ কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা যায়। এছাড়া নলতা ও কালিবাড়িসহ এর আশে পাশের এলাকায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান অর্ধ-দিবস বন্ধ থাকতে দেখা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর