সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিব
মো. হাবিবুল ইসলাম হাবিব।
Advertisement
Advertisement

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার ফরহাদ আহমদ সই করা এক পত্রে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

পত্র জারির পর নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

তার এই নিয়োগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

এদিকে হাবিবুল ইসলামকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad