সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার মণ্ডল জানান, লুৎফর রহমান অন্যের জমি বর্গা নিয়ে পশ্চিম শ্রীফলকাটি বিলে ধান চাষ করতেন। বুধবার সকালে তিনি ওই জমির ধান বীজতলায় কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, স্বজনরা বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর