শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ফাইল ফটো
Advertisement
Advertisement

কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার তিন ঘণ্টার এক অভিযানে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

ঢাকায় সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কথিত ‘সেভেন স্টার’ বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন। পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমতি সুব্রত বাইন।

বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছু দিন বন্দি ছিলেন তিনি। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আগৈলঝাড়া থানার জোবারপাড় গ্রামে।

তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়িচালক। মা কুমুলিনি আর তিন বোন মেরি, চেরি ও পরীকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন। সুব্রত বাইন বড় সন্তান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর