ভূমিকম্প আতঙ্কে কুমিল্লা ইপিজেডে ৮০ নারী অজ্ঞান

ভূমিকম্প আতঙ্কে কুমিল্লা ইপিজেডে ৮০ নারী অজ্ঞান
কুমিল্লা ইপিজেড। ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

ভূমিকম্প আতঙ্কে কুমিল্লা ইপিজেডে কর্মরত ৮০ জন নারী অজ্ঞান হয়ে যান। তাদের মধ্যে পাঁচজন দৌঁড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৫০ জনকে ইপিজেডের বেপজা হাসপাতালে এবং ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌঁড়ে বের হতে গিয়ে পাঁচজন আহত হন। তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়েছিলেন। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, হাসপাতালে আসা ৩০ জন নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছুটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে অজ্ঞান হয়ে যান। তবে, গুরুতর আহতের কোন ঘটনা ঘটেনি। তাদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় রয়েছেন।

এদিকে, কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুরে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি ভবনে ফাটল ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার বেলা ১০টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এবং ভূমিপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর